← সব গাইডসনদ ও নিবন্ধন
জন্ম নিবন্ধন (নতুন)
শিশুর জন্ম নিবন্ধন অনলাইনে আবেদন করে প্রিন্ট কপি ও কাগজপত্র স্থানীয় সরকার কার্যালয়ে (পৌরসভা বা ইউনিয়ন পরিষদ) জমা দিতে হয়।
কোথায় যাবেন
নিজের এলাকার পৌরসভা বা ইউনিয়ন পরিষদের নিবন্ধন কার্যালয়। সৈয়দপুর পৌর এলাকায় সৈয়দপুর পৌরসভা।
কী কী লাগবে
- ইপিআই (টিকা) কার্ডের ফটোকপি, ছোট শিশুর ক্ষেত্রে
- পিতা ও মাতার জন্ম নিবন্ধন সনদ ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
- হোল্ডিং ট্যাক্সের রশিদের ফটোকপি (পৌর এলাকায়)
- বড় বয়সীদের ক্ষেত্রে বিদ্যালয়ের সনদ বা অন্য প্রমাণপত্র লাগতে পারে, অফিস থেকে জেনে নিন
ধাপে ধাপে
- ১bdris.gov.bd/br/application এ গিয়ে অনলাইন আবেদন ফর্ম খুলুন।
- ২নিবন্ধনের ঠিকানা (যেখানে শিশুর জন্ম বা স্থায়ী ঠিকানা) বাছুন।
- ৩শিশুর তথ্য, পিতা-মাতার তথ্য ও আবেদনকারীর তথ্য দিন।
- ৪প্রয়োজনীয় কাগজপত্রের ছবি আপলোড করুন।
- ৫মোবাইলে আসা OTP দিয়ে যাচাই করে আবেদন জমা দিন।
- ৬আবেদনের কপি ডাউনলোড করে প্রিন্ট নিন।
- ৭প্রিন্ট কপি ও আসল কাগজপত্রসহ আবেদনের পর সর্বোচ্চ ১৫ কার্যদিবসের মধ্যে পৌরসভা বা ইউনিয়ন পরিষদের কার্যালয়ে জমা দিন।
যে অফিস দেখে
সৈয়দপুর পৌরসভা
পৌরসভা রোড, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী
অনলাইনে আবেদন / তথ্য⚠ যাচাই করা হয়নি. ফি ও নিয়ম বদলাতে পারে, যাওয়ার আগে অফিসে ফোন করে নিশ্চিত হয়ে নিন।